The Muslim Minds এর বুদ্ধিবৃত্তিক গবেষণা, প্রকাশনা ও দাওয়াহ কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় আপনিও শামিল হতে পারেন। Total Raised: ৳0 এখনই ডোনেট করুন Help us to grow, Donate now

দ্য মুসলিম মাইন্ডস কন্টেন্ট সাবমিশন গাইডলাইন

আমরা আপনাদের কাছে এমন নিবন্ধ বা আর্টিকেল আহ্বান করছি যা একাধারে বুদ্ধিবৃত্তিক, চিন্তাশীল, গঠনমূলক এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। আমরা কী ধরনের লেখা খুঁজছিঃ

  • ইসলাম, সমাজ, ইতিহাস, সভ্যতা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, রাজনীতি, নৈতিকতা
  • মুসলিম বিশ্ব ও সমকালীন বিশ্বচিন্তা
  • পশ্চিমা বুদ্ধিবৃত্তিক ধারার সাথে মুসলিম চিন্তার সংলাপ
  • বই, ধারণা, ব্যক্তি, আন্দোলন নিয়ে বিশ্লেষণ

আপনি যদি এসব বিষয়ে আমাদের জন্য কোনো লেখা পাঠাতে চান বা আপনার কোনো আইডিয়া শেয়ার করতে চান, তবে অনুগ্রহ করে নিচের গাইডলাইনগুলো অনুসরণ করুন:

আপনার আর্টিকেল বা আইডিয়া ইমেইল করুন এই ঠিকানায়: themuslimmindsbd@gmail.com

লেখাটি অবশ্যই মৌলিক হতে হবে এবং এর আগে অন্য কোনো প্ল্যাটফর্মে (অনলাইন বা প্রিন্ট) প্রকাশিত হওয়া চলবে না। আমাদের কাছে সাবমিট করা অবস্থায় অন্য কোথাও বিবেচনার জন্য পাঠানো যাবে না।

লেখায় ব্যবহৃত তথ্যের নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা বাধ্যতামূলক।

সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা জেনারেট করা বা এআই-এর অত্যাধিক প্রভাব রয়েছে এমন কোনো লেখা গ্রহণ করা হবে না। আমরা লেখকের নিজস্ব সৃজনশীলতা ও চিন্তাকে প্রাধান্য দিই।

আর্টিকেলটি অবশ্যই Microsoft Word (.doc বা .docx) ফরম্যাটে পাঠাতে হবে (PDF গ্রহণযোগ্য নয়)। আমাদের বিভিন্ন বিভাগের জন্য শব্দের সীমা নিম্নরূপ:

  • দীর্ঘ বিশ্লেষণ (In-depth Analysis): ২,৫০০ শব্দ +
  • ইনটেলেকচুয়াল ডিসকোর্স : ১,২০০ – ১,৮০০ শব্দ
  • সময়াময়িক পর্যালোচনা: ১,০০০ – ১,৫০০ শব্দ
  • বুক রিভিউ বা ছোট নিবন্ধ: ৫০০ – ৭০০ শব্দ

লেখার সাথে প্রাসঙ্গিক হাই-রেজোলিউশন ছবি (যদি থাকে) সংযুক্ত করুন। লেখকের একটি সাম্প্রতিক ছবি এবং এক অনুচ্ছেদবিশিষ্ট সংক্ষিপ্ত পরিচিতি (বায়ো) যোগ করুন। নতুন লেখকদের ক্ষেত্রে একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (CV) বা পূর্ববর্তী কাজের লিঙ্ক প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।.

সাবমিট করার পর আমাদের পক্ষ থেকে উত্তরের জন্য ৫-৭ কর্মদিবস অপেক্ষা করুন। আপনার লেখাটি নির্বাচিত হলে বা কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। এই সময়ের মধ্যে কোনো সাড়া না পেলে আপনি লেখাটি অন্য কোথাও জমা দিতে পারেন।

স্পষ্টতা এবং দৈর্ঘ্য সামঞ্জস্য করার জন্য কন্টেন্ট টিম আপনার লেখাটি সম্পাদনা বা সংক্ষিপ্ত করার অধিকার রাখে। আপনার লেখার কোনো অংশ যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যা আপনি অপরিবর্তিত রাখতে চান, তবে সেটি হাইলাইট করে দিন।

এ ছাড়া দ্য মুসলিম মাইন্ডস এর সাথে যোগাযোগ করতে ফোন করুনঃ 01805736723

Support The Muslim Minds