স্টেট ডকট্রিন: আব্দুল হামিদ থেকে এরদোয়ান
উসমানি খিলাফতের অন্তিম লগ্নে প্যান-ইসলামিজমের ঝাণ্ডা হাতে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যে অস্তিত্ব রক্ষার লড়াই শুরু করেছিলেন, শতবর্ষ পরে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের হাত ধরে তুরস্ক কি সেই একই গন্তব্যে পৌঁছাতে চাইছে? উসমানি সাম্রাজ্যের পতন, কামাল আতাতুর্কের কট্টর ধর্মনিরপেক্ষ রাষ্ট্রদর্শন (Kemalism), আর বর্তমান তুরস্কের এক নতুন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা—এই দীর্ঘ পরিক্রমায় তুরস্কের ‘স্টেট ডকট্রিন’ বা রাষ্ট্রীয় দর্শনে এসেছে অভাবনীয় সব পরিবর্তন। একদিকে ছিল খিলাফতের হারানো গৌরব পুনরুদ্ধারের চেষ্টা, অন্যদিকে ছিল পশ্চিমিকরণের প্রবল ঢেউ। এই দুই বৈপরীত্যের মাঝে দাঁড়িয়ে আধুনিক তুরস্ক কি তার শেকড় তথা ইসলামের দিকেই পুনরায় ধাবিত হচ্ছে, নাকি এটি জাতীয়তাবাদ ও ধর্মের মিশেলে তৈরি কোনো নতুন বৈশ্বিক রাজনৈতিক সমীকরণ? তুরস্কের এই ঐতিহাসিক বিবর্তন এবং রাষ্ট্রকাঠামোর অভ্যন্তরীণ রূপান্তরের ব্যবচ্ছেদ নিয়ে আমাদের আজকের বিশেষ ভিডিও। ‘কনটেম্পোরারি ইসলামিকেট ওয়েবিনার’-এ আলোচিত এই গুরুত্বপূর্ণ বিষয়ে সারগর্ভ আলোচনা করেছেন তরুণ চিন্তক মুহাম্মাদ সজল। তুরস্কের গত ১০০ বছরের রাজনৈতিক বাঁকবদল এবং বর্তমান বিশ্বের ভূ-রাজনীতিতে দেশটির অবস্থান বুঝতে আগ্রহী দর্শকদের জন্য এই আলোচনাটি এক অপরিহার্য দলিল।





0 Comments
Be the first to comment on this video.